• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Our Teachers
    • Former Teachers
    • Our Lecturers
    • Our Staffs
    • Former Staffs
    • Committee
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Gallery
  • Contact Us
  • Login

অধক্ষ

হযরত শাহজালাল (রহঃ) ও শাহ পরান (রহঃ) এর স্মৃতি বিজড়িত সিলেট জেলার বিয়ানীবাজারে ১৯৩৫ সালে বড়দেশ গ্রামের মরহুম মাওলানা সিরাজ উদ্দিন আহমদ এর একক প্রচেষ্টায় বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম মাদ্রাসাটি বিয়ানীবাজারের বর্তমান চাউলের গলির পার্শ্বে সাময়িকভাবে ছোটদেশ নিবাসী হাজী নিছার আলী সাহেবের দান করা গৃহে ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত শুরু করা হয়। সেখানে নানাবিধ সমস্যার কারণে ৩ বছর পরিচালনার পর ১৯৩৮ সালে মাদ্রাসাটি বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে স্থানান্তর করা হয়। উক্তস্থানে শরহে জামি পর্যন্ত ক্লাস চালু ছিল। ১৯৫৬ ঈসায়ী থেকে সরকারি সিলেবাস অনুযায়ী ক্লাস চালু করা হয় এবং ১৯৫৯ সালে মাদ্রাসাটি মঞ্জূরী পেয়ে দাখিল পরীক্ষার অনুমতি লাভ করে। তথায় ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় মসজিদের উত্তর পার্শ্বে অস্থায়ীভাবে আরো একটি টিন শিটের ঘর তৈরি করে ক্লাস চালানো হয়। কিন্তু ছাত্র সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হওয়া এবং জায়গার স্বল্পতার কারণে ১৯৫৯ সালেই সেখান থেকে মাদ্রাসাটি বাজারের উত্তরে (বর্তমান অবস্থানে) স্থানান্তর করা হয়। এখানে কটুখালির পার নিবাসী দানবীর মরহুম হাজী হোসেন আলী সাহেব মাদ্রাসার জন্য ১ একর ২৪ শতাংশ ভূমি দান করেন। যেখানে বর্তমানে সুবিশাল মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটি ১৯৫৬ সালে আলিম ও ১৯৫৯ সালে ফাজিল মঞ্জূরী লাভ করে। তৎকালীন বিয়ানীবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী আব্দুর রহিম (বচন হাজী) সাহেবের প্রচেষ্টায় এবং স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় ১৯৯৪ সালে কামিল ক্লাস (টাইটেল) খোলা হয়। অত্র এলাকার বিত্তবানদের সহযোগিতায় দীর্ঘদিন কামিল ক্লাস চালুর পর ২০১৪ সালে এলাকার কৃতি সন্তান সাবেক শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর প্রচেষ্টায় উক্ত শ্রেণি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অধিভূক্তি লাভ করে এবং ২০২২ সালে MPO ভুক্ত হয়। এছাড়াও সাবেক সফল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর সহযোগিতায় ও বর্তমান গভর্নিং বডির সভাপতি সাবেক পৌর মেয়র জনাব আব্দুস শুকুর এর প্রচেষ্টায় ২০১৮  সালে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স বিভাগ চালু হয়। বর্তমান ক্যাম্পাসে যতগুলো ভবন রয়েছে মসজিদ ও পূর্ব পাশের দ্বিতল ভবন ব্যতীত সবগুলোই বর্তমান সরকারের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এর প্রচেষ্টায় হয়েছে। বর্তমানেও আরো ২টি ভবনের কাজ চলমান র‍য়েছে।   বর্তমান মাদ্রাসার গভর্নিং বডির সদস্যগণের তৎপরতায় এবং শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত পাবলিক পরীক্ষার ফলাফল উত্তরোত্তর সন্তোষজনকভাবে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হচ্ছে। সেই সাথে আধুনিকতা ও প্রযুক্তির ব্যবহারে বর্তমানে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট www.bkm.edu.bd চালু করা হয়েছে।   প্রতিষ্ঠালগ্ন থেকে উক্ত প্রতিষ্ঠানে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে যারা পরপারে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের ইহকালীন ও পরকালীন শান্তি কামনা করছি। আমীন!
Latest News
22 Jun 2023. 10:21 am

অর্ধ-বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ (ইবতেদায়ী বিভাগ)

13 Jun 2023. 07:00 pm

ইবতেদায়ী বিভাগের ২০২৩ সালের অর্ধ- বার্ষিক পরিক্ষার সংশোধিত রুটিন।

13 Jun 2023. 04:38 am

অর্ধ-বার্ষিক পরীক্ষার স্থগিতকৃত বিষয় সমুহের সংশোধিত সময়সূচি

23 May 2023. 07:57 am

bkm.edu.bd এর প্রশিক্ষন প্রদান।

4 Apr 2023. 08:35 pm

বিয়ানীবাজার কামিল মাদরাসা’র ডায়নামিক ওয়েবসাইট উন্নয়ন চলছে…

Latest Notice
6 May 2024. 03:49 pm

নিয়োগ বিজ্ঞপ্তি

18 Oct 2023. 08:16 am

শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন প্রসঙ্গে।

17 Oct 2023. 06:53 am

ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২১ এর ফলাফল

15 Oct 2023. 05:20 am

ফাজিল অনার্স ১ম বর্ষের উদ্ভোধনী ক্লাস প্রসঙ্গে।

21 Sep 2023. 07:09 am

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বিস্তরণ বিষয় প্রশিক্ষণ প্রসঙ্গে।

19 Sep 2023. 03:11 am

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়ণের ক্ষেত্রে মূল্যায়ন গাইডলাইন অনুসরণ প্রসঙ্গে।

28 Aug 2023. 04:42 am

অনার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের অপেক্ষমান তালিকা

28 Aug 2023. 04:36 am

অনার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম মেধা তালিকা প্রকাশ

23 Aug 2023. 06:06 pm

২০২৩ সালের আলিম এবং অনার্স পরীক্ষা চলাকালীন পাঠদান সময় সুচি

28 Jul 2023. 05:27 am

দাখিল পরীক্ষা ২০২৩ এর কেন্দ্রভিত্তিক ফলাফল

বিয়ানীবাজার কামিল মাদরাসা - Beanibazar Kamil Madrasah

বিয়ানীবাজার কামিল মাদরাসা - Beanibazar Kamil Madrasah

📞 Contact: 880 1713 800392

📧 Email: bkmadrasah@gmail.com

📍 Address: Beanibazar, Sylhet.

Quick Links

  • Online Admission
  • Notice Board
  • About Us
  • Admission Info
  • Class Routine
  • Result
  • DSHE
  • BANBEIS
  • BD National Portal
  • Ministry of Education
  • Contact Us

Maintained By

Bornomala
35,045

ONLINE VISITOR

Copyright © 2026 বিয়ানীবাজার কামিল মাদরাসা - Beanibazar Kamil Madrasah. All Rights Reserved.
Developed By MS3 Technology BD | Helpline: 880 1633-516400